আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিক ও লিও ক্লাব অব চিটাগাং ক্লাসিকের যৌথ উদ্যোগে গত ৯ অক্টোবর হাটহাজারীর বড়দীঘির পাড়স্থ ‘বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে’ অবস্থানরত ১৪২ জন প্রবীণ নারী-পুরুষের মাঝে ওষুধ, ফলমূল ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ সময় রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ডায়াবেটিস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন নীল রতন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এবং ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন আহমেদ এমজেএফ। সম্মানিত অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন এমজেএফ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নেয়ামত উল্লাহ খান, জোন চেয়ারপার্সন লায়ন রিটন দাশ (কনসার্ন), ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন সুমন আহমেদ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও হোসেন মো. ইমরান নিক্সন, লিও ইখলাস উদ্দিন আখিল, লিও ক্লাব সভাপতি লিও ফারিয়া সুলতানা, প্রাক্তন সভাপতি লিও মো. মানিক প্রমূখ।
অতিথিরা বলেন, মানবসেবাই লায়নবাদের মূল চেতনা। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি চিকিৎসা, পুষ্টি, স্বাস্থ্যসচেতনতা ও পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।