1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

চট্টগ্রামে সাবেক প্রেমিকাকে ধর্ষণ করতে গিয়ে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

  • সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ৭০৫ পঠিত

চট্টগ্রামে সাবেক প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে শামছুল হুদা জিকু (২৬) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ মে) চট্টগ্রামের কোতোয়ালি মোড়ের নিউ মেঘনা আবাসিক হোটেল থেকে জিকুকে গ্রেফতার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেফতার শামছুল হুদা জিকু ইসলামী ব্যাংকের বগুড়ার কাহালু ব্রাঞ্চে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে কর্মরত। চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নে তার বাড়ি।ওসি নেজাম জানান, জিকুর বিরুদ্ধে অভিযোগটি করেছেন তারই সাবেক প্রেমিকা, যিনি এখন অন্য একজনের স্ত্রী। তিনিই জিকুর বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ জানিয়েছে, জিকুর সঙ্গে ঐ নারীর পরিচয় ২০১৮ সালে।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্কের ফলে প্রায় সময়ই তারা বাইরে বেড়াতে যেতেন, ঘোরাফেরা করতেন এবং ছবি তুলতেন। ২০২০ সালে ইসলামী ব্যাংকে জিকুর চাকরি হয়। চাকরি হওয়ার পর ঐ নারী জিকুকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি করবেন না বলে জানান। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করতে রাজি হলেও কয়েকটি শর্ত জুড়ে দেন জিকু। ওই নারী জিকুর দেওয়া প্রস্তাব মেনে না নেওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শেষ হয় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর আল আল আমিন নামে এক ব্যক্তির সঙ্গে ঐ নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জিকু ঐ নারীকে তার সঙ্গে কথা বলার জন্য চাপ দিতে থাকেন। কথা না বললে ওই নারীর বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি স্বামী এবং স্বামীর পরিবারের লোকজনের কাছে পাঠিয়ে দেবেন বলে হুমকি দেন জিকু।

ঐ নারী তার মান-সম্মানের কথা চিন্তা করে অনিচ্ছা থাকা সত্ত্বেও কথা বলেন। জিকু তাকে ইমোতে ১৩ মে কোতোয়ালী মোড়ে দেখা করতে বলেন। নারী তাতে অসম্মতি দিলে পুনরায় ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন জিকু। ঐ নারী সম্মানের কথা চিন্তা করে আজ (রোববার) দুপুরে জিকুর সঙ্গে দেখা করেন। একপর্যায়ে ঐ নারীকে নিয়ে নিউ মেঘনা আবাসিক হোটেলে গিয়ে কথা বলার প্রস্তাব দেন জিকু।

ঐ নারী তার কথায় রাজি না হলে আবারও ছবির কথা বলে ব্ল্যাকমেইল করেন। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিউ মেঘনা আবাসিক হোটেলের ২০২ নম্বর রুমে নিয়ে যান। সেখানে গিয়ে ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন জিকু। ঐ নারী চিৎকার শুরু করলে হোটেল কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিকুকে আটক করে। পরে ঐ নারী জিকুর বিরুদ্ধে নারী শিশু আইনের ৭/৯(৪)(খ) ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট