1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন

বোয়ালখালীতে কর্মচারীদের জিম্মি করে খামারের ২টি ষাঁড় লুট

  • সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪১৮ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বোয়ালখালীতে ইনসাফ এগ্রো নামের একটি খামার থেকে অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে ২টি ষাঁড় লুটের ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে পথচারীসহ ৪জন আহত হয়েছে।
রবিবার (১২জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই খামারে ডাকাতদল হানা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ডাকাতদলের মারধরে খামারের নিরাপত্তা প্রহরী শাহ আলম, রাখাল মো.ইমরান হোসেন, পথচারী মুসা আলম ও শফিক ড্রাইভার আহত হয়েছেন।

খামারের স্বত্বাধিকারী মো.মোমিন জানান, রাত ৩টার দিকে ডাকাত দলের দুই সদস্য সীমানা প্রাচীর টপকে খামারে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরী শাহ আলমকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর রাখাল মো.ইমরানকে জিম্মি করে এবং ডাকাতদলের সদস্যরা চাবি নিয়ে খামারের গেইটের তালা খুলে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ২টি ষাঁড় লুট করে নিয়ে গেছে। এসময় তারা সিসিটিভি ক্যামেরাগুলোও খুলে নিয়ে যায়।

খামারে কর্মরত রাখাল মো.ইমরান হোসেন বলেন, সীমানা প্রাচীর টপকে ডাকাতরা খামারে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর আরও দুইজন পথচারীকে ধরে খামারে এনে মারধর করেছে।

প্রতিবেশিরা জানান, খামারের ডাকাত পড়ার খবরে আমার এগিয়ে গেলে তারা চোখে টর্চ মেরে অস্ত্র তাক করে ঘরে ঢুকে যেতে বলেন ডাকাতদলের সদস্যরা। তারা সর্বসাকুল্যে ১০ মিনিটের মধ্যে ট্রাকে করে গরু নিয়ে চলে গেছে। ডাকাতদলে অন্তত ১৪-১৫ জন সদস্য ছিলো। তাদের গায়ে জ্যাকেট, পরনে প্যান্ট ও পায়ে বুট ছিলো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.খায়রুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট