1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

চট্রগ্রাম পতেঙ্গা এসআইকে মারধর, পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪০৩ পঠিত

মোহাম্মদ জামশেদুল ইসলামঃ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ আলীকে ‘মব’ সৃষ্টি করে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একইসাথে এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।শনিবার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাত সোয়া ৭টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোড এলাকায় এসএপিএল ডিপো হতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে চেক পোস্ট ডিউটি করাকালীন দুজন দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসআই ইউসুফ আলীর কাছে এসে ‘আপনি তো ভুয়া পুলিশ, আপনার আইডি কার্ড কই?’ ইত্যাদি পরিকল্পিত প্রশ্ন করে তাকে ভূয়া পুলিশ বানানোর চেষ্টা করে। দুষ্কৃতিকারীরা পরিকল্পনা অনুযায়ী তাদের আরও সহযোগীদের ঘটনাস্থলে জড়ো করে ওই পুলিশ কর্মকর্তাকে ‘মব’ বানিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে আহত করে তার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস ছিনিয়ে নেয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ভাইরাল হয়।বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে এসআই ইউসুফ আলীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপশি জনগণ স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করবে, যাতে বাংলাদেশ পুলিশ আরও কার্যকর ও জনবান্ধব হয়ে উঠতে পারে।উল্লেখ্য, গতকাল রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে ‘মব’ সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে।পরে খবর পেয়ে সী-বিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টিকারী দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।  এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট