1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

আওয়ামীলীগ’কে যারা নিষিদ্ধ করছে বিএনপিকেও তারা নিষিদ্ধ করবেনা তার গ্যারান্টি কি? গয়েঁশ্বর চন্দ্র রায়

  • সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৮৫ পঠিত

এম,আনিসুর রহমানঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণের দাবী শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েঁশ্বর চন্দ্র রায় সতর্কবার্তা দিয়ে বলেন আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কাল তারাই বিএনপিকেও চাইবে।এবং তারা যে চাইবেনা তার গ্যারান্টি কি?
তিনি বলেন রাজনীতি নিষিদ্ধের খেলা নয়। আজ যে দলে নিষেধাজ্ঞা চান, কাল সেই নিষেধাজ্ঞা আপনার দলের দরজায়ও কড়া নাড়তে পারে। গয়েঁশ্বর বলেছেন আজ অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছেন কিন্তু ইতিহাস বলে রাজনীতিতে প্রতিশোধের চাকা ঘুরতে বেশি সময় লাগে না।
যারা আজ চাপাচাপি করছে ক্ষমতার পালাবদলে তারাই হয়তো কাল বিএনপিকে ঠেকাতে চাইবে-তখন গ্যারান্টি কোথায়? গয়েঁশ্বরের মতে
নিষিদ্ধ ঘোষণা করা কোনো দলকে শেষ করে না। বরং এতে রাজনীতি হয় আরও অসহিষ্ণু,গণতন্ত্র হয় দুর্বল, আস্থাহীনতা হয় স্থায়ী। গয়েশ্বর রায়ের ভাষায়, রাজনীতির ব্যালেন্স রাখতে হলে সবাইকে মাঠে থাকতে দিতে হবে। আজ এক দলকে বাদ দিলে কাল নিজেকেও বাদ পড়তে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গয়েঁশ্বর কি আসলে ভবিষ্যতের বাস্তবতা দেখছেন? নাকি এটা রাজনৈতিক আত্মরক্ষার জন্য বলা কথা? তা সময়েই বলে দিবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট