1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

সীতাকুন্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মিল্ক পাউডার প্যাকেজিং, এর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮৩৪ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রামঃ

দীর্ঘ দিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নেক্স (NEX) নামীয় মানহীন গুড়া দুধ প্যাকেজিং ও বাজারজাতকরণ করে আসছে ফোর আইচ গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খাদেম পাড়ায় ০.১৪০ একর জমিতে উত্তর ছলিমপুর জাফরাবাদ এলাকার মোঃ সোলায়মান গড়ে তোলে মিল্ক পাউডার প্যাকেজিং কারখানা। এরপর থেকে নোংরা মেঝেতেই দুগ্ধজাত পণ্য মিল্ক পাউডার প্যাকেজিং করছিল প্রতিষ্টানটি। একইসাথে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকলেও পণ্যের গায়ে বিএসটিআইয়ের লগো ব্যবহার করে আসছে ফোর আইচ গ্রুপ। এসব অভিযোগ পেয়ে ২৬ জুন শনিবার বিকাল চারটায় ওই কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে যৌথভাবে বিএসটিআইয়ের ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য প্যাকেজিং ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা স্বত্বেও লগো ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ করে আসছে ফোর আইচ গ্রুপ। প্রতিষ্ঠানটি গত ২ এপ্রিল ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসার অনাপত্তিপত্র নিলেও সেই অনাপত্তিপত্রে উল্লেখিত শর্তাবলীও ভঙ্গ করেছে। খোলা মেঝেতে বালতি করে পাউডার গুড়া দুধ প্যাকেট করা হচ্ছিল সেখানে। যা সম্পূর্ণ বেআইনি। অভিযানে নেক্স দুধের বাজারজাত করণ প্রতিষ্ঠান ফোর আইচ গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রতিষ্টানটির ব্যবস্থাপক সুলাইমান এর কাছ থেকে শর্তাবলী মানার মুচলেকা নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট