1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

  • সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৮৩ পঠিত

মোঃ আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ প্রতিনিধিদের সাথে এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা সোমবার ২৩ জুন নগরীর পাঁচলাইশস্থ এলামনাই কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চাকসুর সাবেক ভি.পি ও সাবেক সাংসদ মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চাকসুর সাবেক ভি.পি এস এম ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের গৌরব ও ঐতিহ্যের শিক্ষাঙ্গন। এ অঙ্গনের শিক্ষার্থী হিসেবে আমরা নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এ অঙ্গনের প্রতি সকলের ভালবাসা এবং দায়িত্বশীল ভূমিকা খুব গুরুত্ব বহন করে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ মানবিক উন্নয়নে চ.বি এলামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে উদ্যোগ ও পরিকল্পনা নিয়েই ভবিষ্যতে এলামনাই এসোসিয়েশনের কর্মকান্ড পরিচালিত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, সৈয়দ ছগির আহম্মদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন ছাত্রনেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুছ চৌধুরী, মুজতবা কামাল, আকতার কামাল চৌধুরী, এডভোকেট মোহাম্মদ শামীম, মোঃ মহিউদ্দিন বাদল, সাংবাদিক সালাহ উদ্দিন রেজা, এম.আর চৌধুরী মিল্টন, সাংবাদিক ইয়াসীন হীরা প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট