1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন ও ধর্ষণের হৃদয়বিদারক ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী

  • সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪৩ পঠিত

সম্প্রতি দেশের দুটি পৃথক স্থানে নারীর প্রতি চরম সহিংসতার ঘটনা জাতিকে স্তম্ভিত করেছে। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার এক নিরীহ নারীকে গভীর রাতে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, ভিকটিমের হাত-পা বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে অপহরণ করা হয়, যার ফলে পরিবার ও এলাকাবাসী চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।

অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে চরম ক্ষোভ ও আলোড়নের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন এখনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।

এই নৃশংস ও মানবাধিকার লঙ্ঘনমূলক ঘটনাগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

২৯জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন- দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রমাণ করে, আমরা এখনো নিরাপদ সমাজ গড়ে তুলতে পারিনি। নারী ও শিশুদের প্রতি এই ধরনের নিষ্ঠুরতা শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, গোটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এই ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি, রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান—এই ধরনের সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে একটি সর্বজনীন সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট