1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত রহিমকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন

  • সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪১৩ পঠিত

মোহাম্মদ আলবিন আনোয়ারা প্রতিনিধি
দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন চট্টগ্রাম কলেজের ভূগোল বিষয়ের মেধাবী শিক্ষার্থী, বর্তমানে
সীতাকুণ্ডে লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আবদুর রহিম খান (৩১)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।উন্নত চিকিৎসা দেয়া হলে আব্দুল রহিম সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

ব্লাড ক্যান্সারের আক্রান্ত আবদুর রহিম খান (৩১) চট্টগ্রামে আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের আব্দুল রহিম মাস্টারের বাড়ীর মোঃ শামসুল ইসলাম খানের পুত্র।

তিনি কালারপোল হাজী ওমরা মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়,চরলক্ষ্যা ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

ক্যান্সার আক্রান্ত শিক্ষক আবদুর রহিম খান জানান, আমি ভয়াবহ মরণব্যাধির ক্যান্সার থেকে মুক্তির চাই।আমার আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায়-সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানাচ্ছি।

সাহায্য পাঠানোর ঠিকানা-
নাম- আব্দুল রহিম খান
বিকাশ নাম্বার – ০১৮২৪৭৮০৪০৪ (পার্সেনাল)।
নগদ – ০১৮২৪৭৮০৪০৪ (পার্সেনাল)।
ব্যাংক একাউন্ট নাম্বার –
জনতা ব্যাংক, ফিরিঙ্গি বাজার শাখা,চট্টগ্রাম।
আবদুর রহিম খান
অ্যাকাউন্ট নম্বর- 0100122837682
রাউটিং নম্বর – 807

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট