1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

“বিমান বিধ্বস্ত, মূল্যবোধও বিধ্বস্ত — বাঙালির বিবেকের কালো চিত্র” মুহাম্মদ আকতার উদদীন

  • সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৫১ পঠিত

কবিতাঃ

“বিমান বিধ্বস্ত, মূল্যবোধও বিধ্বস্ত — বাঙালির বিবেকের কালো চিত্র”

মুহাম্মদ আকতার উদদীন

আমার বাঙালি কি আর বদলায়?
বিমান ভেঙেছে আকাশ চিরে,
মাটি কেঁপেছে, প্রাণ গেছে নীরে।
আত্মা কাঁদে, চোখে জল নাই,
আমার বাঙালি কি আর বদলায়?
দোকানে পানি — দুই লিটার বোতল,
ছয়শো টাকার হাহাকার বিকল।
মানবতা হায়! পণ্যে রূপ নেয়,
কে বাঁচলো কে মরলো, কে-ই বা কেয়া?
এক কিলো রোড, হাজার টাকার ভাড়া,
দুর্যোগে সেও বানায় লাভের কারা।
আহত কিংবা লাশ বুকে তুলে —
না, বরং ভিডিও করে হেসে ফেলে।
স্কুলের ক্যান্টিন, দরজা এখন বন্ধ,
পানির জন্য লাইন, হাহাকার ছন্দ।
শিক্ষার্থীর কান্না ছুঁয়েও না যায়,
আমার বাঙালি কি আর বদলায়?
বাজারে চাহিদা, বিবেকে দর কষাকষি,
রক্ত ঝরে, মন নয় — টাকা হাসে খুশি।
মানুষ নয়, মোবাইল হয় সব চেয়ে আগে,
সাহায্যের চেয়ে ভিডিও পায় বেশি ভাগে।
বিষন্ন এই দিন, লজ্জার ইতিহাস,
আকাশে বিধ্বস্ত, মনেও সর্বনাশ।
আসলে, শুধু কি বিমান ভেঙে পড়ে?
ভেঙে যায় মানুষ — নৈতিকতায় মরে।
শেষ পঙক্তি:
আমার বাঙালি কি শুধুই দেখেই যাবে?
না কি কখনো সত্যিকারের মানুষ হবে?

লেখক: মুহাম্মদ আকতার উদদীন
প্রতিনিধি, দৈনিক দেশবার্তা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট