1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

লোহাগাড়ায় বন্ধ ট্রমা সেন্টার পুনরায় চালুর উদ্যোগ

  • সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৩৮ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দিকনির্দেশনায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারটি পুনরায় চালু করার কার্যক্রম শুরু হয়েছে। বহুদিন যাবৎ বন্ধ থাকা এই ট্রমা সেন্টারকে জরুরি চিকিৎসা সেবা প্রদানের উপযোগী করে দ্রুততম সময়ের মধ্যে সেবা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন যোগদানের পরপরই ব্যক্তিগত উদ্যোগ, আন্তরিকতা ও তৎপরতার মাধ্যমে ট্রমা সেন্টারটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তার কার্যকর নেতৃত্বে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে বাস্তব উদ্যোগ গ্রহণ করা হয়।

এই লক্ষ্যে লোহাগাড়া ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারটি পাইলটিং প্রকল্প হিসেবে পুনরায় চালু হচ্ছে। সেন্টারটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে স্থানীয় জনগণের জরুরি সেবা নিশ্চিত করা যাবে।

ট্রমা সেন্টার পুনরায় চালু করতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও লজিস্টিক সহায়তা প্রদান করবেন। এর অংশ হিসেবে আজ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রতিনিধি দল ট্রমা সেন্টারটি পরিদর্শন করেন এবং ভবিষ্যত কার্যক্রম পরিচালনার জন্য প্রাসঙ্গিক বিষয়াদি বুঝে নেন।

এই যৌথ কার্যক্রমটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এর মধ্যে স্বাক্ষরিত একটি যৌথ সমঝোতা স্মারক (MoU) এর আলোকে বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের দুর্ঘটনাজনিত জরুরি রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট