1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অল্প সময়েই মিলল পরিচয়: পটিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ শনাক্ত পটিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার, বিষপানে মৃত্যুর ধারণা। মাওলানা মাহমুদুল হাসান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চায়েত মুসল্লিদের মানববন্ধন পটিয়া পৌরসভার নাগরিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শওকত আলম কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা জননেতা জহুর আহমেদ চৌধুরী ছিলেন বাঙালী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ- তসলিম উদ্দীন রানা পটিয়ায় শিশু জায়ান হত্যা মামলার প্রধান আসামি নিহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি।

হাটহাজারীতে হালদার শাখা খালে মৃত ডলফিন

  • সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৪৮ পঠিত

মোহাম্মদ নোমানঃ
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর শাখা খালে ভেসে উঠল একটি মৃত মৃত ডলফিন।
মঙ্গলবার(৬জুলাই) সকাল দশটার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ ব্রিজের নিচে চেংখালী নামক খালে ভেসে উঠে ডলফিনটি। এসময় ডলফিন মাছটি দেখতে ছুটে এসেছে উৎসুক জনতা। পরবর্তীতে স্থানীয় লোকজন খাল থেকে ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, হালদা নদী থেকে জোয়ারের পানিতে ভেসে শাখা চেংখালী খালে আসতে পারে।
তবে, কি কারনে ডলফিনটি মারা গেছে তা জানা এখনো যায়নি। প্রায় আট ফুট লম্বা ডলফিন স্থানীয় জনগণ খাল থেকে উদ্ধার করে। দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মিঠাপানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এই বিরল প্রজাতির ডলফিন গুলোর বিচরণ রয়েছে।

উল্লেখ্য, গত ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ২৭টি ডলফিন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির এক হাজার ডলফিন রয়েছে । তথ্যমতে, হালদা নদীতে ১৭০টি ডলফিন রয়েছে । প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ শিকার, বালু উত্তোলন ও যান্ত্রিক নৌযান চলাচল নিষিদ্ধ করা হলেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে এসব কাজ করেন। নদীতে যান্ত্রিক নৌযান, বালু পরিবহন করার ড্রেজার বা যান্ত্রিক নৌযানের আঘাতে ও অবৈধভাবে মাছ শিকারীর জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা গিয়েছিল পূর্বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট