1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাঘাইছড়িতে বিএনপির তিন নেতার দলীয় কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার

  • সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪২৪ পঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার তিন নেতার ওপর জারি করা পূর্বের দলীয় কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ৩১ জুলাই ২০২৫ তারিখে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন: মোঃ ইউসুফ আলী – সহ-দপ্তর সম্পাদক, উপজেলা বিএনপি, বাঘাইছড়ি। মোঃ আশরাফ আলী – যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল, বাঘাইছড়ি। মোঃ আইয়ুব আলী – সদস্য, পৌর ছাত্রদল, বাঘাইছড়ি পৌরসভা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভবিষ্যতে কোনো দলীয় শৃঙ্খলাভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেছেন। এ প্রেক্ষিতে, পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে স্ব-পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলো।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ তিন নেতা নিজ দলের কয়েকজন নেতাকর্মীকে সংঘবদ্ধভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। ৬ মার্চ ২০২৫ তারিখে বাঘাইছড়ি পৌর বিএনপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কমিটিকে লিখিতভাবে অবহিত করে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায়, দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের পদ থেকে কার্যক্রম স্থগিত করা হয়।
বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের ভুল স্বীকার করে সংশোধনের আবেদন জানানোর প্রেক্ষিতে দলীয় নেতৃত্ব তাঁদের আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
তবে বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গকারী কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাদেরকে দায়িত্বশীল আচরণ ও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট