1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত আসন্ন ইউপি নির্বাচনে আনোয়ারা সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রস্তুতি ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের পাশাপাশি সেবার মানও হোক আধুনিক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময় পটিয়া পৌরসভার ০৮ নং ওর্য়াডের অন্নদত্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকার মানুষ, দ্রুত সংস্কারের দাবি। পটিয়ার সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কারে ভূষিত পটিয়ায় ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসার আরেক ছাত্র বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

কঠোর বিধিনিষেধের মধ্যেই ছাদে বিয়ের আয়োজন ম্যাজিট্রেটের জরিমানা

  • সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৭৩২ পঠিত

মোহাম্মদ নোমানঃ
করোনার ভয়াল থাবার মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে মহা আয়োজনে চলছিল বিয়ে। আয়োজনে চলছিল বরযাত্রীদের আপ্যায়নের প্রস্তুতি। সেই ঐতিহ্যে চলছিল কনে পক্ষের বাড়িতে প্রায় শতাধিক লোকের ভোজের ব্যবস্থা। এরই মধ্যে অনেকেই খেতে ব্যস্ত।

এমন সময়েই সেই বিয়ে বাড়িতে পুলশ সদস্যদের নিয়ে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। কঠোর লকডাউন অমান্য করে এমন আয়োজন করাই কনে পক্ষকে ২০০০০ (বিশ) হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮জুলাই) দুপুর দেড়টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ উল্যাহ। এছাড়াও মডেল থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

অভিযান বিষয়ে তিনি জানান, ‘উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাসার ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১০০ জনের বেশি লোকের খাবার রান্না হয়। বরযাত্রী আসার পূর্বেই অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে মেয়ে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট