1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম আটক

সীতাকুন্ডের ভাটিয়ারীতে ওয়ার্ড ভিত্তিক করোনা টিকার নিবন্ধন কার্যক্রম উদ্ভোধন

  • সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০৩২ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

সাধারণ মানুষ ও বৃদ্ধ বয়সের লোকদের রেজিস্ট্রেশনের ভোগান্তি লাঘবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করেছে সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ।ভোটার আইডি কার্ডের সাথে সচল একটি মোবাইল নম্বর থাকলে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা রেজিস্ট্রেশন করে দিয়ে আসছেন।

রবিবার (১১জুলাই) সকাল এগারোটায় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন ৮নং ওয়ার্ড ইমামনগর গ্রামে ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি উদ্বোধন করেন।

প্রথম দিনে ১শ ৩০জন ৩৫ ঊর্ধ্ব নারী-পুরুষের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। যাতে করে প্রতিটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা যায় সে লক্ষ্যে এই কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে চালানো হবে।

এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, অনেকে ডিজিটালাইজেশন প্রক্রিয়া না বুঝার কারণে অথবা অবহেলায় টিকার রেজিস্ট্রেশন করছেন না। ফলে তারা টিকার আওতায় আসছেনও না। এ কারণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন মাসুম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাফর চৌধুরী, মোহাম্মদ খুরশেদ আলম, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, মামুনুর রশিদ(মামুন) প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট