1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

দুবাই পুলিশের সম্মাননা পেল বাংলাদেশি আজিজ

  • সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ, আজিজুদ্দীন তালুকদার আজিজ (৩৬) এক বাংলাদেশি প্রবাসীকে ব্যক্তিগত সততার জন্য সম্মাননা দিয়েছেন।

আজিজ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইযুব আলী তালুকদারের পুত্র ৷ আজিজ ‘নায়েফ গোল্ড সুক’ নামে দুবাইয়ের একটি স্বর্ণালংকারের বাজারে কাজ করেন, চাকরির পাশাপাশি তিনি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালান। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের গোল্ডসূক বাজার থেকে আজিজ এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে তুলে আতানা হোটেলের উদ্দেশ্যে যান।পথে তারা আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়া শেষে হোটেলে গিয়ে নামেন। দম্পতি তাদের হাতব্যাগ গাড়িতে ফেলে যান। ব্যাগটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী ছিল।

আজিজ মঙ্গরবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নায়েফ পুলিশ স্টেশন থেকে ফোন পান। সেখানে গিয়ে কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুবের উপস্থিতিতে ব্যাগটি মালিকদের ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে চাইলে আজিজ নিতে রাজী হননি। বাংলাদেশি প্রবাসীর সততায় মুগ্ধ হয়ে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার দেন।

তিনি বলেন, “যাত্রীদের উদ্বিগ্ন অবস্থার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যাই। ব্যাগ ফেরত দেওয়া আমার দায়িত্ব। কেবল দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না।”

ব্রিটিশ দম্পতি আজিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ব্যাগ ফিরে না পেলে তাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না।”

বাংলাদেশি আজিজ সততার মাধ্যমে দুবাইয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলাদেশিরা দেশের সুনাম বয়ে আনবেন এই প্রত্যাশা প্রবাসীদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট