1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

কবিতাঃ সে আর আমার নেই -জমির আলী

  • সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩২ পঠিত

সে আর আমার নেই
-জমির আলী

“সে আর আমার নেই”

নিশীথে নিরবতায় হৃদয় এখন শবদেহ,

প্রেমের প্রতিধ্বনি হারিয়ে গেছে দিগন্তে নীরব গহব্বরে ।

স্বপ্নেরা এখন ভগ্ন প্রতিমার মত,

যাদের চোখের জলে শুধু শূন্যতার দীপশিখা ।

বেদনাবিধুর স্মৃতিগুলো,যেন মরুতে বৃষ্টির প্রতিশ্রুতি ।

তার কন্ঠের অনুরণন,আজও বাজে,আমি শুনি..!

সে ছিল হৃদয়ের উপাসনালয়ে ,

যেখানে ভালোবাসা ছিল প্রার্থনা,আর আমি ছিলাম পূজারি।

আজ সেই মন্দির ভেঙে গেছে-

ভালোবাসার দেবতা নির্বাসিত, আর আমি নির্বাক

বুকের অন্ত:স্তলে জ্বলে নীরব ব্যথার আগুন যার ধোঁয়ায় দৃষ্টি আজ অন্ধ

সে আর আমার নেই….!

তবুও প্রতিটি নিঃশ্বাসে,সে আমার মৃত্যুর চিহ্ন হয়ে বেঁচে আছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট