1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস

মহান শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ দক্ষিণ হালিশহর একাডেমির

  • সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৮২ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রামের শিক্ষা ও ক্রীড়া জগৎ আজ এক মহামূল্যবান অভিভাবককে হারালো। চট্টগ্রামের বরণ্য শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মরহুম প্রফেসর শায়েস্তা খান ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সরকারি কর্মাস কলেজ, চট্টগ্রামের প্রাক্তন অধ্যক্ষ। শিক্ষা ও খেলাধুলার বিকাশে তাঁর অসামান্য অবদান চট্টগ্রামের তরুণ প্রজন্মের মাঝে আজও অনুপ্রেরণার উৎস।

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, আজ বাদে আসর জামেয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

‘স্যার ছিলেন আমাদের ক্রীড়া আন্দোলনের দিকনির্দেশক’ -প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও ৩৯ নম্বর ওয়ার্ডের হালিশহর একাদশ ক্লাবের পরিচালনা পর্ষদ।

একাডেমির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন—“প্রফেসর শায়েস্তা খান ছিলেন চট্টগ্রামের ক্রীড়া আন্দোলনের দিকনির্দেশক ও পথপ্রদর্শক।
তাঁর প্রেরণা ও নেতৃত্ব আমাদের প্রতিটি খেলোয়াড়ের মনে গভীর ছাপ রেখে গেছে। আমরা একজন অভিভাবক ও দিশারীকে হারালাম।”

শোক প্রকাশ করেছেন উপকমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,প্রধান উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়াবিদ মাহবুব এলাহী,পরিচালক সদস্য দোস্ত মোহাম্মদ ভাই, মোঃ ইকবাল হোসেন, মোঃ আলী শিকদার,মানবাধিকার সংগঠক ও পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার,পরিচালক সদস্য ও সমন্বয়ক মিজানুর রহমান পারুল, জেনারেল সেক্রেটারি ও পরিচালক সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,সহ-সম্পাদক মোঃ শাহেদ প্রমুখ।

এছাড়াও শোক জানিয়েছেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,কিপার সহকারী কোচ মোঃ ওমর ফারুক,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার,টিম কর্মকর্তা মোঃ রাকিব হাসান,সহ কর্মকর্তা ও সাবেক ফুটবলার মোঃ আব্দুর রহিম,সিনিয়র
সদস্য মোঃ আব্দুর নূর পঙ্কু, মোঃ রাহাত হাসান, মোঃ আইয়ুব খান,টিম সদস্য মোঃ সাদ্দাম হোসেন, গোলকিপার মোঃ হানিফ,সাবেক
ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন,এবং বর্ষীয়ান ফুটবলার মোঃ আসলামসহ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির সকল সদস্যবৃন্দ।

একাডেমির জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা বলেন—“প্রফেসর শায়েস্তা খান ছিলেন চট্টগ্রামের ক্রীড়া ও শিক্ষা পরিবারের একজন আদর্শ শিক্ষক ও সংগঠক।
তিনি আমাদের প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও খেলাধুলার প্রতি ভালোবাসা শিখিয়েছেন।”

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন— “আল্লাহ তায়ালা মরহুম প্রফেসর শায়েস্তা খানের বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন,এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট