1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান

  • সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৬৯ পঠিত

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারস্থ এনায়েত খান বাড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের উদ্যোগে এক বিশাল বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই শিবিরে এলাকার অসহায় ও দুস্থ ৬৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চক্ষু শিবিরে আগত রোগীদের সুচিকিৎসা প্রদানের পাশাপাশি চূড়ান্তভাবে ১৬৭ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্বাচিত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চক্ষু শিবিরের উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লয়ান্স জেলা ৩১৫ বি৪ এর সন্মানিত আরসি ও ক্লাব ডিরেক্টর লায়ন বিপুল কুমার বল। লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের সভাপতি লায়ন অনিক চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি লায়ন টিটন চৌধুরী, সেক্রেটারি লায়ন টুপন শর্মা সুমন, জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদ হোসেন, ট্রেজারার লায়ন মোহাম্মদ তানভীর হোসেন এবং লায়ন রামকৃষ্ণ নাথ।
এছাড়াও লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের সভাপতি লিও রোজিনা আক্তার প্রেমা, সেক্রেটারি লিও জাবেদ হাসান তুষার, জয়েন্ট সেক্রেটারি লিও তাসফিয়া যাহিন, ট্রেজারার লিও আব্দুল্লাহ বিন সাকিব, টেইল টুইস্টার লিও ইমদাদুল হক, স্পোর্টস সেক্রেটারি লিও সুমিত বডুয়া, মেম্বার লিও শিবা বল, লিও অর্পন সরকার, লিও পারভেজ মোশারফ, লিও মেহেদি হাসান, আবিদ ভুঁইয়া , এনায়েত খান বাড়ি সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে আজগর, মোর্শেদ, দিদার, সায়েম, নোহিন, বেলালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত থেকে চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্ধত্ব দূরীকরণ ও আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় মানসম্মত চোখের চিকিৎসা পৌঁছে দিতেই এই চক্ষু শিবিরের আয়োজন। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে লায়ন্স নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট