1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটিয়ায় শখের ছাদ বাগানে চাতকী কমলার বাম্পার ফলন জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আগাম পরিকল্পনা জরুরি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার গৌরব “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে ২য় স্থান বিএনপি প্রতিষ্ঠার আদর্শ-চেতনা ও তৃণমূলের প্রত্যাশা গণতন্ত্র, সুশাসন ও উন্নত চন্দনাইশ বিনির্মাণে করণীয় -মহিউদ্দীন কাদের লালন শাহ পরশে ফাউন্ডেশনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম প্রয়াণ দিবস পালিত এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ‘বটবাহিনী’র কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি চক্রের পরিচালিত দল ভালো সিদ্ধান্ত নিতে পারে না। তারা বাংলাদেশকে ধ্বংসের সিদ্ধান্ত নেবে, দেশ গড়ার সিদ্ধান্ত কোনোদিন নেবে না।

তিনি আরও বলেন, তারেক রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের মানুষকে নিয়ে সম্প্রীতি বাড়িয়ে সুন্দর সমাজ গড়তে চান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, নুরুল করিম নুরু, আবুল হাশেম ও জাগের হোসেন।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট