1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনজুড়ে পিস নেটওয়ার্ক গঠনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আরব আমিরাতে দুই বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত সীতাকুণ্ডে পুলিশের দুঃসাহসিক অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ বাংলাদেশ হাইকমিশনারকে ঘিরে অস্ট্রেলিয়ার হোবার্টে সাংস্কৃতিক আয়োজন এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারি কনফারেন্স অনুষ্ঠিত।

পটিয়ার ১৭ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর তালিকা প্রকাশ

  • সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬৭১ পঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক তালিকায় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

১৭টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে বর্তমান চেয়ারম্যানকেই প্রার্থী করা হয়েছে আর বাকি চারটিতে এসেছে নতুন মুখ।

আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে
আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত
প্রকাশিত তালিকা অনুযায়ী, আশিয়া ইউনিয়নে মোহাম্মদ হাসেম, কাশিয়াইশ ইউনিয়নে আলহাজ্ আবুল কাসেম, জিরি ইউনিয়নে আমিনুল ইসলাম খান টিপু, কোলাগাঁও ইউনিয়নে আহমদ নুর, হাবিলাস দ্বীপ ইউনিয়নে ফৌজুল কবির কুমার, জঙ্গলখাইন ইউনিয়নে আলহাজ গাজী মোহাম্মদ ইদ্রিছ, বড়লিয়া ইউনিয়নে শাহীনুল ইসলাম শানু, ছনহরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সামশুল আলম, ভাটিখাইন ইউনিয়নে মোহাম্মদ বখতিয়ার, কচুয়াই ইউনিয়নে এস এম ইনজামুল হক জসিম, খরনা ইউনিয়নে মাহবুবুর রহমান, শোভনদণ্ডী ইউনিয়নে এহছানুল হক, কুসুমপুরা ইউনিয়নে ইব্রাহিম বাচ্চু, কেলিশহর ইউনিয়নে সরোজ কান্তি সেন, ধলঘাট ইউনিয়নে রনবীর ঘোষ টুটুন, হাইদগাঁও ইউনিয়নে মোহাম্মদ ফয়সল ও দক্ষিণ ভূর্ষী ইউনিয়নে মোহাম্মদ সেলিমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট