1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘বিজ্ঞান মেলা’ উদযাপন পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ আলাউদ্দীন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সংবর্ধনায় চৌধুরী খালিদ বিন সরোয়ার। ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়ার অভিযোগ রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা

দেশের প্রথম ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হলেন তৃতীয় লিঙ্গ নজরুল ইসলাম ঋতু

  • সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫৪৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হলেন ঝিনাইদহের কালীহঞ্জের নজরুল ইসলাম ঋতু। রোববার উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ঋতু।

আনারস প্রতীকে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছেন সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা ও হাতপাখা প্রতীকের মাহবুবুর রহমান।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের এই প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোজরনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকাতে থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে।

ভোটে জয়ী হয়ে মুঠোফোনে ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কী তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছিল। আমার পিতা মারা যাবার আগে বলেছিল দেশের মানুষের জন্য কিছু করতে। তার কথামত এলাকার মানুষের পাশে থেকে তাদের উপকারে আসার চেষ্টা করি। তাই এলাকার সাধারণ মানুষের কল্যানের কথা ভেবে আমি নির্বাচনে আসি। এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করব।

এর আগে, গত উপজেলা নির্বাচনে পাশর্^বর্তী উপজেলা কোটচাঁদপুরের পিংকি খাতুন নামে এক হিজড়া উপজেলা ভাইসচেয়রম্যান পদে নির্বাচিত হন। তিনি দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধি স্বীকৃতি পান।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ৬নং ত্রিলোচরনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম ঋতু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের উপজেলাতে এবারই প্রথম একজন তৃতীয় লিঙ্গের হিজড়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি আরো জানান, ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্ব›দ্বীতা করেছেন। এছাড়াও কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ইতোমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট