1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী?

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা

  • সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৭৬ পঠিত

১ লা মার্চ ২০২২ ইং রোজ মঙ্গলবার বিকালে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ নেতৃত্বে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি টিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ, ডা: মোঃ ইউসুফ খান, ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী আপেল,মহাসচিব মুহাম্মদ আলী, অর্থ সচিব হাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স ও সাগুপ্তা সুলতানা প্রমুখ।
এই সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম মেয়র কে অবগত করেন ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
উক্ত বৈঠকে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল‍্যাণে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি যদি সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসে তাহলে দেশে অসহায় মানুষের সংখ‍্যা অচিরেই শূন্যের কোঠায় চলে আসবে।
এই সময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম দেখে সংগঠন কে ধন্যবাদ জানান এবং বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করবেন বলে আশা ব‍্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট