1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী

সিআরবিতে হামলার জেরে সভায় বসলো নতুন কমিটি।

  • সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৮৬৭ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের সিআরবিতে উচ্ছেদ অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিদুৎ বিভাগের কর্মীদের মারধরের পর এবার নতুন কমিটি গঠন করেছে রেলওয়ে বিদুৎ বিভাগের কর্মচারীরা।
গত বুধবার (২৩ মার্চ) ‘রেলওয়ে বিদুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশের পর শনিবার (২৬ মার্চ) চট্টগ্রামের পাহাড়তলীসহ ১০ টি শাখায় একযোগে বৈঠক করেছে।
রেলওয়ে বিদুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এ সময় বলেন, ‘ রেলওয়ে বিদুৎ বিভাগের কর্মচারীরা অবহেলিত। সম্প্রতি কর্মকালীন সময়ে এ বিভাগের কর্মীদের ওপর হামলার পর তার সুষ্ঠু বিচার হয়নি। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
এদিকে শ্রমিক কর্মচারীদের সমসাময়িক সমস্যা সমাধান ও ন্যায্য দাবী আদায়ে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ‘রেলওয়ে বিদুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে’র ব্যানারে গঠিত হয়েছে ১১ সদস্যর একটি উপদেষ্টা কমিটি।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম (জাবেদ)। বাকি ১০ উপদেষ্টা হলেন, মো. মোস্তফা , তবারক উল্ল্যাহ, মো. মানিক, মো. আব্দুর রব , মনিরুল হক এইই , আলী আশ্রাফ, মো. তোফাজ্জল হোসেন , মো. মিজান, মো. জাকির আহমেদ, আব্দুস সাত্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট