1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

ওয়াদুদ ভুঁইয়ার বাড়ীতে হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৩৩ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়ীতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামস্থ খাগড়াছড়ি জাতীয়তাবাদী ফোরাম। আজ ৪ঠা জুন বিকাল ৫ ঘটিকার সময় ষোলশহর থেকে শুরু করে ২নাম্বার গেইট এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফোরামের নেতা সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য এডভোকেট আবদুল আউয়াল খান, সদস্য আবুল বশর, খাগড়াছড়ি জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, যুগ্যছোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এইচএম মাসুদ সহ ফোরামের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, ওয়াদুদ ভুঁইয়া এখন শুধুমাত্র খাগড়াছড়ির জেলার নেতা নেন। ওয়াদুদ ভুঁইয়া তিন পার্বত্য জেলার অবিসংবাদিত জননেতা, জাতীয় নেতা। তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এই অবৈধ সরকার। আজকে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সময় পুলিশের উপস্থিতি এবং তাদের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। এসময় বক্তারা আরো বলেন, খাগড়াছড়ি প্রশাসন
ওয়াদুদ ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে এই হামলার কোন ব্যবস্থা না নিলে, যেকোন পরিস্থিতির জন্য দায়ী থাকবে প্রশাসন এবং অবৈধ সরকার। অনতিবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তারা।
প্রসঙ্গত আজ সকাল দশটার দিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ওয়াদুদ ভুঁইয়ার বাসভবন বৈঠকে জেলা আওয়ামী লীগের মিছিল থেকে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট