1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বড় মৌলভীর কবরস্থানকে ঘিরে সন্ত্রাসী হামলার এক বছর, এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ।

  • সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬৯৬ পঠিত

পলাশ সেনঃ

গত বছরের ১১ জুন বিনামূল্যে কবর দেওয়ার সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে কালামিয়া বাজার বড় মৌলভী কবরস্থানে সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনার প্রতিবাদে ওইদিনকে কালো দিন আখ্যায়িত দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) দুপুরে জুমার নামাজ শেষে বড় মৌলভী কবরস্থান সংলগ্ন এলাকায় মধ্যম বাকলিয়া সমাজকল্যাণ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ১৮নং বাকলিয়া থানা আওয়ামী লীগের সভপতি ও সংগঠনের সভাপতি আহমেদ ইলিয়াছ বলেন, কবরস্থান খেকো ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বাকলিয়ার মানুষ জেগে উঠেছে। বাকলিয়ায় চাঁদাবাজদের কোন স্থান নেই। কবরস্থান-মসজিদ পবিত্র জায়গা। ধর্মীয় এইসব স্থাপনায় কেউ আবার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করলে আগামীতে এলাকাবাসী তার সমুচিত জবাব দিবে।
সংগঠনের সেক্রেটারি মহসিন সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়ে বলেন, কবরস্থান নিয়ে আর কোন চাঁদাবাজি চলবে না। গত বছরের ১১ জুনের ঘটনায় যারা গুলিবিদ্ধ হয়ে এখনো শারীরিক কষ্ট পাচ্ছেন তাদের পাশে আমদের সংগঠন ও এলাকাবাসী পাশে আছে।
এতে আরো বক্তব্য রাখেন সাওবান,মনিরুজ্জামান,আমিনুল হক রাজু,সাইফুল্লাহ মাহমুদ,মোহাম্মদ ইস্কান্দার। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন সহ শতাধিক তরুন ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট