1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট

উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ

  • সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৮০৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় ”উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হলরুমে আয়োজন করা হয়। জুন ২৫, ২০২২ এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের ২১ জন নেত্রীবৃন্দ অংশগ্রহণ করে।

 

দিনব্যাপী প্রশিক্ষণে কমিউনিটি পুলিশিং কি, এর ধারণা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, গুরুত্ব এবং কাজ এছাড়াও বিরোধ নিষ্পত্তি, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং উগ্রবাদ প্রতিহত করনে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: নাসির উদ্দিন, প্রজেক্ট অফিসার মো: মোশাররফ হোসেন এবং ট্রেনিং ও বাস্তবায়ন অফিসার শবনম মোস্তারী। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা কো-অর্ডিনেটর আবদুল ওয়াহেদ তালুকদার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট