1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন এডভোকেট বিউটি দত্ত অসুস্থ শরীর নিয়ে চট্টগ্রামে জব্বারের বলিখেলায় টানা তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা হুমনার বাঘা শরীফ বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনা—কী নেই! চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবে সদস্য মিলনমেলা ও সনদ বিতরণে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকার- সৈয়দ আবু মুসা সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী রুগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন বেতবুনিয়া বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অষ্টপরিষ্কা সংঘদান ও জ্ঞাতিভোজন পালন বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

  • সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৫ পঠিত

আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
কর্মী সংগ্রহ নিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক গ্রুপের অনুসারীদের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- আরমান, ওয়াহিদুল রহমান সুজন, আলিফ জাবেদ, সাফায়েত হোসেন রাজু, হামিম রাফসান ও জাহেদুল অভি। বাকিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ সময় উভয় পক্ষের ছোড়া ইটের টুকরা কারও মাথায়, কারও হাতে-পায়ে লেগে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এই নিয়ে চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার বলেন, কর্মী সংগ্রহের জেরে ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট