1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সুদের টাকার জেরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

  • সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৭৯২ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিরোধের জেরে শাহেদুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। শাহেদুল ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে ও পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের ছোট ভাই পারভেজ জানান, বৃহস্পতিবার রাতে বাথুয়া ব্রিজ এলাকায় যান শাহেদুল। সেখানে পারিবারিক বিরোধ থাকা মামুন হোসেন, রুবেল, কফিল, সায়েদুলসহ ১০-১২ জন তাকে ধরে ব্রিজের নিচে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে শাহেদুল জ্ঞান হারিয়ে ফেললেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও ঘিরে ফেলেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে আমি প্রাণে রক্ষা পাই। পরে শাহেদুলকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সাজ্জহাদ হোসেন বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শাহেদুল মারা গেছেন। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট