1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

৮ জুন চট্টগ্রাম মহানগরে অটোরিকশা, টেম্পো‘র কর্ম বিরতি ঘোষণা।

  • সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৭৪৫ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

৮ দফা দাবিতে আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘন্টা অটোটেম্পো, অটোরিকশা শ্রমিকদের কর্মবিরতি আহ্বানের ডাক দিয়েছেন চট্টগ্রাম অটোটেম্পো, অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ।
সোমবার সকাল ১১ টা চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্যে মোঃ জাবেদ হোসেন বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৭ এবং ৯২ (১) ধারা মতে থ্রি হুইলার অটোরিকশা অটোটেম্পো জরিমানা আদায় করা হয়। কিন্তু মামলায় জরিমানা আদায়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে চরম বৈষম বিরাজ করেছে। ঢাকা মহানগরীতে ১ম মামলায় জরিমানা যেখানে ১০০০ টাকা সেখানে চট্টগ্রামে মহানগরীতে ১ম মামলায় জরিমানা আদায় করা হয় ৩০০০ টাকা। ২ য় মামলায় ঢাকায় যেখানে ২০০০ টাকা চট্টগ্রামে সেখানে ৬০০০ টাকা নেয়া হয়। কোন কারনে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে জরিমানা করা হয় ৫০০০ টাকা। তাছাড়া চালকের ডোপটেস্ট ছাড়া লাইসেন্স নবায়ন করা হয় না। ডোপটেস্ট রিপোর্ট ৩ মাসের আগে পাওয়া যায় না। অটোটেম্পো অটোরিকশা‘র সব দিক থেকে বর্তমানে নিযার্তন ও বৈষম্যর শিকার হচ্ছে। ঢাকা চট্টগ্রাম একই দেশে দুই নিয়ম চলতে পারে না। আমরা এই বৈষম্যর অবসান চাই। তিনি আরো বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ব্যাবহার করে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ সন্ত্রাসী চক্র রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠন দখল করার পায়তারা শুরু করেছে। তারা রেজিস্ট্রার্ড সংগঠনের নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা, মামলা করে সংগঠন দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তাছাড়া ১৭ নং রুট দখল করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক জানে আলম কে গুম করার ষড়যন্ত্র ও করে। তার বিরুদ্ধে তরকারীর ভ্যানগাড়ি থেকে সবজী চুরির অপরাধে মামলা করে। সর্বশেষ গত ঈদুল ফিতরের পূর্বে জানে আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ডাকাতি মামলা দায়ের করলে তাৎক্ষণিক ভাবে মহানগরীর সকল অটোটেম্পো বন্ধ হয়ে গেলে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তাছাড়া ও চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। অতিলম্বে চট্টগ্রাম অটোটেম্পো অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের সকল নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ৮ দফা দাবিতে আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার কর্মবিরতি এবং অটোরিকশা অটোটেম্পো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট