1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা

স্বেচ্ছাসেবকলীগ নেতা জাবেদুল ইসলামের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫২ পঠিত

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাবেদুল ইসলাম জাবেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে মিছিলটি নগরীর পূর্বষোলশহর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বহদ্দারহাট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম বলেন, মাত্র দশ দিনের ব্যবধানে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলা দায়ের হওয়ায় আমরা বিস্মিত। সাবেক ছাত্রনেতা জাবেদুল ইসলাম জাবেদকে রাজনৈতিকভাবে দমাতে ষড়যন্ত্রের নীলনকশার অংশ হিসেবে জেলার ফটিকছড়ি ও হাটহাজারী থানায় দায়েরকৃত এসব গায়েবি মামলার দায় হতে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। অন্যথায়, লাগাতার বিক্ষোভ কর্মসূচী পালনের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ৷

বক্তব্য রাখেন পূর্বষোলশহর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, যুবলীগ নেতা নাসির উদ্দীন মানিক, মোহাম্মদ লোকমান, এস কে জনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল হক, পূর্বষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মহিউদ্দিন মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিশাত, রাকিব হাসান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নয়ন উদ্দিন, পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মীর মোশাররফ হোসেন জুনায়েদ, শাহরিয়ার শুভ।

সমাবেশে উপস্থিত ছিলেন এম সাঈদ অনি, মোহাম্মদ মহসিন, আনিসুল হক, কামরুল হাসান, রাজবীর হোসেন নয়ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, নাঈম প্রমুখ৷

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট