1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

পটিয়ায় গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, তিনটি গরু উদ্ধার

  • সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৮০ পঠিত

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় গরু চোর চক্রের সদস্য দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সারারাত ও আজ মঙ্গলবার সারাদিন বিশেষ অভিযান চালিয়ে দুই গরু চোর ও তিনটি চোরাই গরুসহ তাদের গ্রেপ্তার করে পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ ও উনুমং মারমার নেতৃত্বে একদল পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শান্তির হাট এলাকা থেকে গরু চোর চক্রের অন্যতম সদস্য মো. মোক্তার শাহ (৩৬)। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া এলাকার বাসিন্দা। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকা থেকে আবদুর রহিম ওরফে সুমনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরু গুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
উদ্ধার হওয়া গরু গুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে তাদেরকে গরু গুলো দিয়ে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট