1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী

“রোজা আয়ত্ব করি” – মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭২৮ পঠিত

রোজা আয়ত্ব করি

রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

রমজান মাসে রোজা ফরজ
সকল মুসলিম তরে,
পরহেজগারী অর্জন হইবে
সংযম সাধনা করে।

হায়াত থাকিতে যদি কেহ
এ মাস মোরা পাই,
নিয়ত রাখি রোজা রাখিব
মিনতি বিধাতায়।

রোজায় আত্মশুদ্ধি হইবে
মু’মিন বান্দার,
আল্লা’র ফরজ ইবাদত পালন
অবশ্যই দরকার।

রমজান মাসের চাঁদ দেখে
রাখিব রোজা,
সাওয়ালের চাঁদ দেখে
তা ছাড়িব সোজা।

ত্রিশ রোজায় নেক সবার
দশগুণ জানি হয়,
তিনশত দিনের সওয়াব মোরা
পাইবে নিশ্চয়।

বিশ রাকাত তারাবী নামাজ
পড়িবে যেজন,
পাইবে আত্মতৃপ্তি
সফল সংযমী জীবন।

শাওয়াল মাসে ছয়টি রোজা
যদি কেহ করে,
ষাট দিন তার যোগ হইবে
হাদীস প্রমাণ করে।

রজব আর সাবান মাসে
নফল রোজা করি,
প্রতি মাসে তিনটি রোজা
করি জীবন ভরি।

সংযম সাধনা করি
দুনিয়ার মুসলিম ভাই/বোন,
জীবন সফল হইবে
খুশী বিধাতায়।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট