1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

অবশেষে মুখ খুললেন শারুন, আনভীরের সাথে মতবিরোধ

  • সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৬৩৫ পঠিত

মুখ খুলেছেন চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক হুইপপুত্র শারুন চৌধুরী। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য শারুন।

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর এর সাথে আমার অনেক বিষয়ে মতবিরোধ রয়েছে। এই মতবিরোধের জের ধরে আমি তাঁর আক্রোশের শিকার হয়েছি। এই সুবাধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কন্ঠ,বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪, ডেইলি সান, নিউজ২৪ টিভি ও তাদের পেইড কয়েকটি অনলাইন পত্রিকা প্রায় ২ বছর ধরে আমি, আমার পিতা হুইপ সামশুল হক চৌধুরী এমপি ও আমাদের পরিবারের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত। সাংবাদিকতার নীতি নৈতিকতা বিবর্জিত বসুন্ধরার মালিকানাধিন মিডিয়াগুলোর এসব হাস্যকর মিথ্যাচার দেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখান করছে। ফেসবুক, ইউ টিউবে টাকা খরচ করে বুস্ট করে স্পনসরড এড দিয়ে একের পর এক এসব মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও তাদের এসব প্রোপাগান্ডা ও নির্লজ্জ মিথ্যাচারের বিরুদ্ধে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি এবং লকডাউনের পরেই কঠোর আইনগত ব্যাবস্থা নিবো ইনশাল্লাহ।বসুন্ধরার মিডিয়াতে কর্মরত সম্মানিত সাংবাদিকদের উপর আমাদের কোন আক্ষেপ নেই কারন উনারা মিডিয়া মালিকের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারেননা এটাই স্বাভাবিক। বাংলাদেশের আইনে যেহেতু মামলা করলে প্রকাশক , সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে করতে হয় তাই তাদের বিরুদ্ধে কোন মামলা দিতে আমাদের বিবেক বাধা দিচ্ছে, কারন আমরা মনে করি মালিকের নির্দেশে অমান্য করার মতো তাদের ক্ষমতা নেই। কিন্তু আর কতো ??এসব পাত্তা না দিয়ে চুপ থেকে সহ্য করেছি এখনো করে যাচ্ছি কারন এই মিডিয়া মালিকের জঘন্য মিথ্যাচার ও ষড়যন্ত্রের রিএকশনে সম্মানিত সাংবাদিক সমাজকে আমরা প্রতিপক্ষ করতে চাইনা। তাই সকলের প্রতি অনুরোধ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন। কারো সাথে মতোর অমিল হলেই তার বিরুদ্ধে বসুন্ধরার নিজের মালিকানাধীন মিডিয়া ও বিজ্ঞাপনের জোরে সিন্ডিকেটেড নিউজ ও অপপ্রচারের এই নোংরামী সকলে মিলে প্রতিরোধ করতে হবে। মহান আল্লাহ তাদের এসব নোংরা মনমানষিকতা দুর করে বিবেককে জাগ্রত করুক এই দোয়া করি। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট