1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি

আশিক আরেফিন কে সভাপতি ও আমেনাকে সেক্রেটারি করে গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি গঠন

  • সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৫৫১ পঠিত

চট্টগ্রামে লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি নামের এই সংগঠনের সভাপতি হয়েছেন লিও মোঃআশিকুর রহমান আরেফিন এবং সাধারণ সম্পাদক লিও আমেনা খাতুন।

সংগঠনটির উপদেষ্টা লায়ন আফরোজা বেগম নতুন এ কমিটির অনুমোদন দেন।১৭ সদস্যের নতুন এই কমিটি আগামী ২০২২-২৩ সেবাবর্ষে দায়িত্ব পালন করবে। ১ জুলাই থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির বিভিন্ন কার্যক্রমের স্পনসর করবে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন লিও মাকসুদা রিমা, সদ্য সাবেক সভাপতি, লিও মাহি বিন জামান, সহ সভাপতি, লিও তুহিন অভি, সহ সভাপতি, লিও শারমিন ইকরা, যুগ্ম সাধারণ সম্পাদক-এডমিন, লিও ফাতেমা আক্তার জেরিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রজেক্ট, লিও ফয়সাল আহমেদ ফরিদ, কোষাধ্যক্ষ, যুগ্ম কোষাধ্যক্ষ প্রশাসন লিও মোঃ আরিফুল ইসলাম,যুগ্ম কোষাধ্যক্ষ পরিষেবা লিও ইউসুফ আহমেদ সাব্বির,সিস্টার কো-অর্ডিনেটর লিও শানজানা দিল আফরুজ লাবন্য,জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও জান্নাত ফেরদৌস,টেমার লিও আবদুর রহমান রাফি,জয়েন্ট টেমার লিও কামরুল হাসান রাব্বি,টেইল-টুইস্টার লিও আব্দুল করিম,জয়েন্ট টেইল-টুইস্টার লিও শাহিল সাকিব এবং স্পেশাল অ্যাসাইনমেন্ট লিও কামরুল ইসলাম রুবায়েদ।

নির্বাচিত সভাপতি আশিক আরেফিন বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে টিকে থাকতে তরুণ প্রজন্মকে শুধু শিক্ষায় নয়, উন্নত মানুষ হিসেবেও তৈরি হতে হবে। নিজেদের তৈরি করতে হবে সব পরিবর্তনকে মোকাবিলা করে শক্তভাবে টিকে থাকার। সেই সঙ্গে নিজের কাজের জবাবদিহির করণে নিজেদের প্রস্তুত করতে হবে। আশা করি লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি সবাই একসঙ্গে দেশের কল্যাণে কাজ করবে।

প্রসঙ্গত, লিও ক্লাব হলো লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন। লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব, দক্ষতা, সুযোগ। লিও ক্লাব তরুণদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের ওপর নির্ভরশীল। লিও ক্লাবের মেম্বাররা লিও নামে পরিচিত হয়। তারা সমাজে স্বাস্থ্যসেবা প্রদান, দারিদ্র্য বিমোচন, আত্মোন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে। লিওরা ফান্ড সংগ্রহ প্রজেক্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট