
প্রেস বিজ্ঞপ্তি ::
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এমএসকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। নগরীতে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মহসিন, শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ আবদুল কাদের রিয়াদি, মুহাম্মদ শোয়াইব উল্লাহ, মোহাম্মদ জাফর, মোহাম্মদ ফোরকান ও মিশকাত উদ্দিন প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply