1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক কারা ফটকে প্রতিবন্ধী সন্তানের শেষ বিদায়, বন্দি মায়ের মানবিক অধিকার নিয়ে আলোকবর্তিকার উদ্বেগ শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরি উৎসব ২০২৬’ উদযাপিত ২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ পঠিত

 

​আলমগীর আলম,পটিয়া।

 

পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এসব সেবামূলক কার্যক্রমের যাত্রা শুরু হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম এবং সভাপতিত্ব করেন উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ ঘাটা নূরী জামে মসজিদের খতিব ও দোহাজারী জামিরজুরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আল কাদেরী।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর ও যুবসমাজ পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বই পড়া থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। নতুন এই পাঠাগার চালুর ফলে এলাকার কিশোর ও যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দাতব্য চিকিৎসালয় ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালুর উদ্যোগের প্রশংসা করে ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের উৎসাহিত করেন অতিথিরা। ভবিষ্যতে মানবকল্যাণে আরও নতুন নতুন প্রকল্প যুক্ত করে ফাউন্ডেশন এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
​উল্লেখ্য, ১২ বছর আগে সমাজের অতি দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করে হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশন। এ পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়মিতভাবে চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট