
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন “প্রত্যয় সাংস্কৃতিক উৎসব” গতকাল ১৪ নভেম্বর, শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এই উৎসবে অংশ নেন প্রত্যয়ের বিভিন্ন বিভাগের ২৩০ জন শিক্ষার্থী। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের চৌধুরী, মোজাফফরাবাদ কলেজ এর প্রতিষ্ঠাতা লায়ন সন্তোষ কুমার নন্দী, গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুনুর রশীদ, নৃত্য শিল্পী ও প্রশিক্ষক সঙ্গীতা ভট্টাচার্যী, প্রত্যয় এর তবলা প্রশিক্ষক নিতাই পদ নাথ, সঙ্গীত প্রশিক্ষক শিবু মল্লিক, নৃত্য প্রশিক্ষণক হৈমন্তী দে। অনুষ্ঠানের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
প্রফেসর আবু তাহের চৌধুরী বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। অনেক রস বৈচিত্রে পরিপূর্ণ আমাদের মাতৃভুমি বাংলাদেশ। অজস্র শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের এ প্রিয় দেশ। আমাদের শেকড় শিল্প-সংস্কৃতি ছাড়া দেশের ইতিহাস পরিপূর্ণতা দাবি করতে পারে না। তাই এগুলোর নিয়মিত চর্চা করতে হবে।
সন্তোষ কুমার নন্দী বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা উদার ও প্রগতিশীল হিশেবে গড়ে উঠে। তাদের মেধা ও মনন দেশ ও সমাজের জন্য নিবেদিত হয়। তারা কখনো খারাপ কাজ করতে পারে না। সবাই তাদের অনুসরণ করে।
একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘ ১৭ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমেপটিয়া তথা চট্টগ্রামের মধ্যে একটা অবস্থান করে নিয়েছে। প্রত্যয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও মননশীল কাজে নিয়জিত রাখতে পারছে।
একাডেমির সদস্য নীহারিকা পাল এর প্রানবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক উৎসব সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে শুরু হয়। তারপর প্রত্যয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলাদা ভাবে তাদের পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। সংগীতের শিক্ষার্থীরা একক সংগীত পাশাপাশি সমবেত সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা কোরাস আবৃত্তির পাশাপাশি একক আবৃত্তি পরিবেশন করেন। নৃত্য বিভাগের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশনের পাশাপাশি একক নৃত্য পরিবেশন করে। তবলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল দলীয় লহড়া। চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থীদের আঁকা ছবি প্রদর্শনী উৎসব প্রাঙ্গণ প্রদর্শন করা হয়। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব প্রাঙ্গণ প্রত্যয়ের শিক্ষার্থী, সদস্য ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়। পরে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply