1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের

আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু

  • সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দীন
চট্টগ্রাম মহানগর

আনজুমান রিসার্চ সেন্টারের দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভা রিসার্চ সেন্টারের বৃহস্পতিবার (১২/১১/২০২৬) বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়েছে। গবেষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেমের পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে আনজুমান ট্রাস্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) বলেন, ‘‘ইসলামী গবেষণা ও বিশুদ্ধ আক্বীদাহ-আমল চর্চায় আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমরা চাই আপনাদের হাত ধরে একটি গবেষক প্রজন্ম সৃষ্টি হোক, যাদের নিষ্ঠাপূর্ণ সেবায় আনজুমান প্রচার-প্রকাশনা বিভাগ সমৃদ্ধ হয়ে উঠবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাহমুদ নেওয়াজ। এছাড়াও আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান, মুহাম্মদ মারূফ প্রমূখ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভাপতি মহোদয় গবেষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনাদের তত্বাবধানে নতুন গবেষকবৃন্দের একটি প্যানেল তৈরি করা জরুরি। আমাদের নতুন প্রজন্মের মেধাবীদের নিয়ে গবেষণা, ইসলামী গ্রন্থ রচনা, অনুবাদকর্ম আরো বৃদ্ধি করা সময়ের দাবি।

বিশেষ অতিথিবৃন্দ বলেন: আনজুমান সবসময় আপনাদের পাশেই রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে, আমরা কাজেই বিশ্বাসী, সঠিক আক্বীদাহ প্রচারে প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করে আমাদের অবহিত করার আহ্বান জানাচ্ছি।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট