1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

  • সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ পঠিত

 

মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন ’-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে গঠিত এই নতুন কমিটিতে বিভিন্ন পদে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ০৬ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষীকিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।

প্রকাশিত নতুন কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজকর্মী সাবেক সভাপতি আবু সাকিব, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আরাফাত উদ্দিন হায়দার, এবং সহ-সভাপতি হয়েছেন মোঃ তাজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শরিফ হোসেন।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিপন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মঈন , সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাকিব হোসেন অভি, অর্থ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক পদে আনফাল চৌধুরী মুন্না, এবং প্রচার সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন হৃদয়, সহ-প্রচার সম্পাদক পদে কাওসার তারেক মুন্না, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মোঃ শামীম হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে হাফেজ মোঃ আরিফ হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন নুর হোসাইন (রনি), আরিফ হোসেন বাবলু, সাদমান সাকিব (অনিম), সাখাওয়াত হোসেন ও মোঃ ইসমাইল হোসেন।

মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার নিয়ে ২০২০ সালের ০৬ ই নভেম্বর প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সমাজের পিছিয়ে অসহায় মানুষদের সাহায্য করা, এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, যুব কর্মসংস্থান তৈরি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। এর মাধ্যমে চট্টগ্রাম, সীতাকুণ্ড, মীরসরাই, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সেবামূলক উদ্যোগ সম্প্রসারণ করা সম্ভব হবে। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট