1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে

দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

  • সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে গঠিত হয়েছে ‘চট্টগ্রাম ক্লাব ইউএই’। চট্টগ্রামের দুই সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও এনামুল হক এনামের উপস্থিতিতে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুবাইয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের দুই সংসদ সদস্য ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলহাজ্ব আবু সুফিয়ান এমপি প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে এনামুল হক এনাম এমপি দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীর মতামত ও প্রত্যাশা শোনার পর রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন হিসেবে চট্টগ্রাম ক্লাব ইউএই গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসে চট্টগ্রামবাসীর সুখ-দুঃখ ভাগাভাগি, পারস্পরিক সহযোগিতা, সামাজিক কর্মকাণ্ড ও আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময় সভায় সংগঠনটির একটি সংক্ষিপ্ত নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

কমিটিতে আলহাজ্ব ইয়াকুব সৈনিককে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিককে সাধারণ সম্পাদক, ব্যবসায়ী মঞ্জুরুল হককে সিনিয়র সহসভাপতি, শাহাদাত হোসেন ও নিজাম উদ্দিন হাসানকে সহসভাপতি এবং জুলফিকার ওসমান সিআইপিকে অর্থ সম্পাদক করা হয়।

এদিকে চট্টগ্রাম ক্লাব ইউএইর পৃষ্ঠপোষক হিসেবে চট্টগ্রামের সকল সংসদ সদস্যকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বিজ্ঞ ও গুণী ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

নবগঠিত সংগঠনের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এবং কমিউনিটি নেতা ও জার্নালিস্ট ফোরাম ইউএইর সিনিয়র সহসভাপতি এম এনাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন, মীর কামাল, সেলিম রেজা, শাহাদাত হোসেন, সিআইপি হেলাল, জুলফিকার ওসমান সিআইপি, জাহাঙ্গীর আলম সিআইপি, আবুল বাশার সিআইপি, সিরাজুল ইসলাম নবাব, শহিদুল হক, মোহাম্মদ আজিম উদ্দিন, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ এহসান মিয়া, ফরিদুল আলম, আবু সাইয়েম, সাংবাদিক এজাজ মাহমুদ, শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল হক ও শেখ ফয়সাল সিদ্দিকী ববিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ জানে আলম, মাহমুদুল হাসান ফেরদৌস, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আজিজ ও মোহাম্মদ মোরশেদুল আলমসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম ক্লাব ইউএই গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ সৌজন্য আয়োজনের জন্য আলহাজ্ব ইয়াকুব সৈনিককে ধন্যবাদ জানান। তাঁরা প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী জানুয়ারিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে মন্ত্রিপরিষদের চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২০ জন সেরা চট্টগ্রামের রেমিট্যান্স প্রেরণকারীকে নির্বাচিত করে সম্মাননা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

নবগঠিত চট্টগ্রাম ক্লাব ইউএই প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট