1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী’র যৌথ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত নতুনব্রিজে তল্লাশির মুখে গাড়ি ফেলে পালাল চক্র, উদ্ধার ১৫ লাখ টাকার বিদেশি মদ শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় দৃশ্যমান স্বাস্থ্যঝুঁকি – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া রাজনীতিতে ট্যাগিং সংস্কৃতি: গণতন্ত্র চর্চার এক নীরব চ্যালেঞ্জ -মহিউদ্দীন কাদের

ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স

  • সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ পঠিত

 

আরব আমিরাত :
​সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের চলমান সংকট নিরসন এবং সেবা সহজীকরণের লক্ষ্যে দুবাইস্থ বাংলাদেশ কনসাল জেনারেলের সাথে বৈঠক করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএই চ্যাপ্টার এর একটি প্রতিনিধিদল। গত ২৯ জুলাই (বুধবার) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
​বৈঠকে ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএই চ্যাপ্টারের আহবায়ক ইঞ্জিঃ মোঃ আমিনুল হক।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, দুবাইয়ের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান,প্রেস উইংয়ের প্রথম সচিব মোঃ জিয়াউল হক মীর, প্রথম সচিব পাসপোর্ট দেওয়ান একরামুল হক,রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব মোঃ শাজ্জাদ জহির এবং উপস্থিত ছিলেন।

​প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন সংগঠনের মিডিয়া ও আইটি সেলের প্রধান মুরাদ বিন হোসেন, আবুধাবির আঞ্চলিক সমন্বয়ক শেখ কামাল হোসেন, দুবাইয়ের আঞ্চলিক সমন্বয়ক মাহমুদুর রহমান, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সেল সদস্য আফতাব উদ্দিন, আল আইনের আঞ্চলিক সমন্বয়ক মিজান রাজ এবং আজমান আঞ্চলিক নির্বাহী সদস্য কুতুব উদ্দিন টিপু।
​আলোচনাকালে প্রতিনিধিদলটি বর্তমানে আমিরাত প্রবাসীদের প্রধান প্রধান সংকটগুলো তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট