1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

  • সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাটের ধর্মপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।

কর্মসূচির শুরুতে এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

কর্মসূচির আওতায় আয়োজিত ব্লাড ক্যাম্পে দুই শতাধিক মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। একই সঙ্গে উপস্থিতদের স্বাস্থ্য সচেতনতা, জরুরি পরিস্থিতিতে রক্তের গ্রুপ জানা এবং মানবিক প্রয়োজনে রক্তদানের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মোক্তার হোসাইন সাইমন ও বর্তমান আহ্বায়ক আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ রনি, জাইফুল ইসলাম, রায়হান, আশরাফ, শাহেল’সহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।

আদর্শ ছাত্র ও যুব সমাজের সাবেক সভাপতি মোক্তার হোসাইন সাইমন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা গ্রহণ নয়, সচেতনতাই গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করা জরুরি। ব্যক্তি সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

সদস্য রনি বলেন, একটি পরিচ্ছন্ন এলাকা শুধু ডেঙ্গু প্রতিরোধেই ভূমিকা রাখে না, বরং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজ স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে এলে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আদর্শ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রক্তদানে উৎসাহিত করা এবং পরিবেশ ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ি এই প্রত্যয় নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে তারা কাজ করে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট