1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ

আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী।

  • সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সৌদি আরব যাচ্ছেন ২২ সদস্য।
তাঁদের মধ্যে রয়েছেন তিন বারের শ্রেষ্ঠ যুব সংগঠনের স্বীকৃতি অর্জন করা জনপ্রিয় সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর সম্মানিত পরিচালক ও আনসার সদস্য সরোয়ার উদ্দিন আনসারী।

পবিত্র ওমরাহ পালনের জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে নির্বাচিত সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনজন কর্মকর্তা ও ১৯ জন সদস্যের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের নিরাপদ, সুস্থ ও সুন্দর সফর কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, তারুণ্য ওমরাহ পালনের উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা নৈতিক চরিত্র গঠনে সহায়ক। মানসিক সংস্কারই সব সংস্কারের ভিত্তি। তাই ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, আনসার-ভিডিপি একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও কল্যাণমুখী প্রতিষ্ঠান। ওমরাহ পালনের মাধ্যমে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগাতে হবে।

পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়ে সরোয়ার উদ্দিন আনসারী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“পবিত্র ওমরাহ পালনের মতো মহৎ ইবাদতের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়, ওয়েলফেয়ার শাখার সম্মানিত পরিচালক এনামুল খাঁন স্যারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

আপনাদের এই আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আমার জীবনের এক স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

পরম করুণাময়ের দরবারে প্রার্থনা, আল্লাহ পাক যেন আমাদের পবিত্র ওমরাহ কবুল করেন এবং সুস্থতা ও সামর্থ্য দান করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন।”

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরোয়ার উদ্দিন আনসারীর এই অর্জনে তাঁর পরিবার, সহকর্মী, সংগঠনের সদস্য এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। পবিত্র ওমরাহ পালনের এই সফর সুন্দর, নিরাপদ ও সার্থক হোক—এমন প্রত্যাশা সবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট