1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

  • সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

 

এম,আনিসুর রহমান

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুস সোবহান নামে একজন নিহত হয়েছেন। তিনি এলাকায়
মাদক সম্রাট হিসেবে পরিচিত। আজ দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে দক্ষিণ বাকলিয়ার তক্তারপুল এলাকায় ঘটনাটি ঘটে। সাম্প্রতিক সময়ে অস্ত্র কেনা বেচার একটি অডিও ফাঁস করে দেওয়াকে কেন্দ্র করে ১৯ নং দক্ষিণ বাকলিয়ার সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও যুবদল নেতা আতুরি জাকিরের সঙ্গে সোবহানের বিরোধ চলছিল। পরবর্তীতে মাদক বিক্রি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই কোন্দল রূপ নেয় চরমে, এর জেরে বুধবার মধ্যরাতে ইয়াবা ব্যবসায়ী শওকত, শাহ আলম ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে তক্তারপুল এলাকায় সোবহানের ওপর চড়াও হন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার সময় প্রতিপক্ষের লোকজন সোবহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই ঘটনায় আরও একজন গুরুতর জখম হন। ​পরে গুরুতর আহত অবস্থায় সোবহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।​ এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট