1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা

ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন

  • সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

নিজস্ব প্রতিনিধি ফটিকছড়ি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। ৮ নভেম্বর (রবিবার) ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় শত শত নেতাকর্মী ও সমর্থক নিয়ে এক বিশাল মিছিলসহ যোগ দিয়েছেন ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন। আজ বেলা সাড়ে ৩টায় ভূজপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে ৬টি বাসযোগে নেতাকর্মীদের নিয়ে তিনি কেএমটেক মোড় পর্যন্ত আসেন। সেখান থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে একটি বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রাসহ জনসভাস্থলে প্রবেশ করেন তারা।
চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপনের নেতৃত্বে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ভূজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনছুর চৌধুরী, সহ-সভাপতি জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার তালুকদার, লোকমান সওদাগর ও মোহাম্মদ সোয়াইব তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম গুরু মিয়া, ইব্রাহিম মেম্বার, আমান উল্লাহ, জামাল উদ্দিন, কাজী সোয়াইব, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ শফি, হানিফ সরদার, নাছির উদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ কালু, মোহাম্মদ খায়রুল বশর, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ জয়নাল, আব্দুল হালিম বাচ্চু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ হাসান, মীর নাজিম, মোহাম্মদ রহিম, রাজীব খানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে আসা নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ফটিকছড়ির এই জনসভাকে সফল করতে ভূজপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট