1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব

বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি

  • সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি জামে মসজিদ থেকে মাইকের মেশিন চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর গোমদণ্ডী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ আলী পুকুরপাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মেশিনটির আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।

মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার জানান, জোহরের নামাজ শেষে ইমাম ও মুসল্লিরা মসজিদ থেকে বের হয়।মসজিদের তিনটি দরজার মধ্যে দুটিতে সিটকিনি লাগানো ছিল। অন্য দরজাটিতে থালা লাগানো ছিল।

তাঁর ধারণা, কৌশলে একটি দরজার সিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে মাইকের মেশিনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ইমাম মোহাম্মদ আরিফুর ইসলাম আসরের নামাজের আজান দিতে এসে মাইকের মেশিনটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

ইমাম মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘আসরের নামাজের আজান দিতে এসে দেখি মাইকের মেশিনটি নেই। পরে বিষয়টি খতিব ও মুসল্লিদের জানাই। মসজিদের মতো পবিত্র স্থান থেকেও এভাবে জিনিসপত্র চুরি হওয়া দুঃখজনক।’

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট