1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব

  • সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি : হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর উত্তর-এর আওতাধীন পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে আয়োজিত ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আত-তানযীল ইনস্টিটিউট, চট্টগ্রামের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আত-তানযীল ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী মোঃ আবরার তাওসীফ দ্বিতীয় স্থান এবং মোঃ আরিফুল ইসলাম আলিফ তৃতীয় স্থান অর্জন করে। তাদের এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ অর্জনের প্রতিক্রিয়ায় আত-তানযীল ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ মিসবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির সম্মিলিত ফল। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সাফল্য আত-তানযীল ইনস্টিটিউটের শিক্ষার মানোন্নয়ন ও কুরআন হিফজ কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট