1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান পটিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ তামাকের বাজার সম্প্রসারণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য: নীতির সমন্বয় কোথায়? -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত

দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

  • সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম নগরীর দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. শফিউল্লাহ কুতুবীর সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ সলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশার গ্রুপ এবং হোটেল সী-ওয়ার্ল্ড চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবু। গেস্ট অব অনারের বক্তব্য রাখেন সাবেক সহকারী পুলিশ কমিশনার সিএমপি মোঃ মাহফুজুর রহমান।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী
আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া জিটু, কিউরেক্স ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো: সোলাইমান মামুন,বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ নুর উদ্দিন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আনন্দধারা আবাসিক এলাকার সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকী, দারুল উলুম আলীয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খ মাওলানা আহমদুর রহমান নদভী, কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফেজ মাও: মুফতি শাহ আলম, মোহাম্মাদিয়া আমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আমানত উল্লাহ চৌধুরী, ইসলামী ব্যাংক পিএলসির রাউজান পৌরসভা শাখার এভিপি ও প্রধান ব্যবস্থাপক মোজাহিদুল ইসলাম, বগাচতর এন জি ইউ আই ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক
মাওলানা মোছলেহ উদ্দিন মাহমুদ, সবুজবাগ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আবছার মজিদী, লেকভিউ জামে মসজিদের খতিব শায়েখ আল্লামা নুরুল আমীন মাহদী প্রমুখ।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট