1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার ফটিকছড়িতে চা বাগানে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩ সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ পঠিত

 

 

চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৬:
চট্টগ্রাম CREATIVE IT INSTITUTE-এর চট্টগ্রাম শাখায় ৪ মাস মেয়াদি ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান আজ প্রতিষ্ঠানের নিজস্ব লবিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের SRM টিমের প্রতিনিধি মোহাম্মদ জিসানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিও এডিটিং কোর্সের সিনিয়র সম্মানিত মেন্টর রিফাত হাসনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SRM টিমের প্রধান রাবেয়া বেগম লিপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু ভিডিও এডিটিং নয়, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে তরুণদের একাধিক ডিজিটাল স্কিলে দক্ষ হতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল স্কিল অর্জন করলে কর্মক্ষেত্র, ব্যবসা এবং ফ্রিল্যান্সিং পেশায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।

বিশেষ অতিথি রাবেয়া আক্তার নিশি তার বক্তব্যে “ভিডিও এডিটিং-এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্সসহ অন্যান্য ক্রিয়েটিভ স্কিল অর্জন করতে পারলে তরুণরা দেশে-বিদেশে ফ্রিল্যান্সার হিসেবে, চাকরির বাজারে এবং অন্যান্য সেক্টরে স্বাধীনভাবে সফল হতে পারবে।” শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন এবং CREATIVE IT-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন করিমুল হাসান, মোঃ ইলিয়াস, সাইফুল ইসলাম রাজু, তনিমা ইসলাম, কাজী আরাফাত আবেদিন, তানজিব মোস্তফা, মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
CREATIVE IT INSTITUTE দীর্ঘদিন ধরে চট্টগ্রামে দক্ষ আইটি জনশক্তি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট